মানিকগঞ্জে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কেন্দ্র দুটিতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মন্ত্রী বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরিদর্শন শেষে মন্ত্রী পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মো. সজল আলী/এএইচ/এএসএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কেন্দ্র দুটিতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মন্ত্রী বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মো. সজল আলী/এএইচ/এএসএম
What's Your Reaction?