মানিকগঞ্জে ৫১৫ ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। মানিকগঞ্জের ৫১৫টি ভোটকেন্দ্রে পৌছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটা থেকে সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি, ভোট গ্রহণের বিভিন্ন ফরম ও প্রয়োজনীয় সামগ্রী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে সরঞ্জাম পাঠানো হয়। জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।
রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। মানিকগঞ্জের ৫১৫টি ভোটকেন্দ্রে পৌছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটা থেকে সকল সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, কালি, ভোট গ্রহণের বিভিন্ন ফরম ও প্রয়োজনীয় সামগ্রী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে সরঞ্জাম পাঠানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।
What's Your Reaction?