মানিকছড়িতে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল

মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক অনুষ্ঠান মাহা সাংগ্রাইকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা মারমা ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা টাউনহল মাঠ থেকে মারমা সম্প্রদায়ের নানা বয়সী শতশত নর-নারীর অংশগ্রহণে শুরু হওয়া শোভাযাত্রা মানিকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে মহামুনি বৌদ্ধ বিহারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। শোভাযাত্রায় মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, জেলা পরিষদ সদস্য কুমার সুইচিং প্রু সাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসী মারমা, সাধারণ সম্পাদক আম্যে মগ, সাংগঠনিক সম্পাদক, থোয়াইঅংগ্য মারমা, র‍্যালি উদযাপন কমিটির আহ্বায়ক চহ্লাপ্রু মারমা, উপজেলা মারমা কল্যাণ সমিতি সভাপতি মংসাপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক কংচাই মারমাসহ উপজেলা বিএনপি ও মারমা ঐক্য পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা অংশ নেন। সংক্ষিপ্ত সভায় পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব উৎসব উদযাপনের আহব

মানিকছড়িতে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল

মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক অনুষ্ঠান মাহা সাংগ্রাইকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা মারমা ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা টাউনহল মাঠ থেকে মারমা সম্প্রদায়ের নানা বয়সী শতশত নর-নারীর অংশগ্রহণে শুরু হওয়া শোভাযাত্রা মানিকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে মহামুনি বৌদ্ধ বিহারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।

শোভাযাত্রায় মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, জেলা পরিষদ সদস্য কুমার সুইচিং প্রু সাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসী মারমা, সাধারণ সম্পাদক আম্যে মগ, সাংগঠনিক সম্পাদক, থোয়াইঅংগ্য মারমা, র‍্যালি উদযাপন কমিটির আহ্বায়ক চহ্লাপ্রু মারমা, উপজেলা মারমা কল্যাণ সমিতি সভাপতি মংসাপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক কংচাই মারমাসহ উপজেলা বিএনপি ও মারমা ঐক্য পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা অংশ নেন।

সংক্ষিপ্ত সভায় পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব উৎসব উদযাপনের আহবান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow