মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনি যদি ভোট দিতে না যান, তবে অন্যরা সেই সুযোগ নিতে পারে। আমরা চাই প্রতিটি ভোট গণনা হোক এবং লক্ষ লক্ষ ভোটের সেই মিছিলে আপনার ভোটটিও থাকুক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন নির্বাচনে অংশ নিতে পারে না, তাই স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন ব্যালটে ‘নৌকা’ প্রতীক রাখবে না। অনেকে প্রশ্ন করেন—নৌকা না থাকলে আমরা কেন এত পরিশ্রম করছি? তাদের উদ্দেশে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদের দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে। তিনি বলেন, আমরা মানুষের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছি। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি আর বলছি, ১৭ বছর আপনারা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, সেই অধিকার আবার ফিরে এসেছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। আপনি যদি ভোট দিতে না যান, তবে অন্যরা সেই সুযোগ নিতে পারে। আমরা চাই প্রতিটি ভোট গণনা হোক এবং লক্ষ লক্ষ ভোটের সেই মিছিলে আপনার ভোটটিও থাকুক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন নির্বাচনে অংশ নিতে পারে না, তাই স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন ব্যালটে ‘নৌকা’ প্রতীক রাখবে না। অনেকে প্রশ্ন করেন—নৌকা না থাকলে আমরা কেন এত পরিশ্রম করছি? তাদের উদ্দেশে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদের দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে।

তিনি বলেন, আমরা মানুষের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছি। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি আর বলছি, ১৭ বছর আপনারা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, সেই অধিকার আবার ফিরে এসেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow