মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি। তারা (আওয়ামী লীগ) দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর দেশের মানুষ রাস্তায় নামলে আপনারা (বিএনপি) পালিয়ে যাওয়ার পথ পাবেন না।’ শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক, বর্তমান দায়িত্বশীল ও জনশক্তিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। খুন-ধর্ষণ, চাঁদাবাজি-লুটপাট অব্যাহতভাবে চলছে। জানুয়ারি থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে ১১৮ জন শিশু ও নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যাও করাও হয়েছে।  তিনি বলেন, সব ধর্ষণ ও হত্যাকারীদের বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হতো না। বিচারহীনতার কারণেই দেশে হত্যাকাণ্ড ঘটে চলেছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন। জেলা ছাত্রশিবিরের সাধার সম্পাদক তাজ মোহাস্মদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য

মানুষ রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না : শিবির সভাপতি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি। তারা (আওয়ামী লীগ) দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর দেশের মানুষ রাস্তায় নামলে আপনারা (বিএনপি) পালিয়ে যাওয়ার পথ পাবেন না।’

শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক, বর্তমান দায়িত্বশীল ও জনশক্তিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পরে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। খুন-ধর্ষণ, চাঁদাবাজি-লুটপাট অব্যাহতভাবে চলছে। জানুয়ারি থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে ১১৮ জন শিশু ও নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যাও করাও হয়েছে। 

তিনি বলেন, সব ধর্ষণ ও হত্যাকারীদের বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হতো না। বিচারহীনতার কারণেই দেশে হত্যাকাণ্ড ঘটে চলেছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন। জেলা ছাত্রশিবিরের সাধার সম্পাদক তাজ মোহাস্মদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যপক গোলাম রসুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। এসময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow