মানুষের ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি : সোহেল

জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ফোরাম অফ ইয়ং প্রফেশনালস’ এই সভার আয়োজন করে। হাবিব-উন-নবী খান সোহেল বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে শুধু নির্বাচনের সময় নয়, সারাবছরই জনসচেতনতা অব্যাহত রাখা জরুরি। তরুণ প্রজন্ম যদি তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে এগিয়ে আসে, তবেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব হবে।  অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনী আইন-কানুন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুটি বিশেষ গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক শর্ট-ফিল্ম আনুষ্ঠানিকভ

মানুষের ভোটাধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি : সোহেল

জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ফোরাম অফ ইয়ং প্রফেশনালস’ এই সভার আয়োজন করে।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে শুধু নির্বাচনের সময় নয়, সারাবছরই জনসচেতনতা অব্যাহত রাখা জরুরি। তরুণ প্রজন্ম যদি তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে এগিয়ে আসে, তবেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনী আইন-কানুন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুটি বিশেষ গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক শর্ট-ফিল্ম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু করা হয়।

ফোরাম অফ ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ ভোটার, বিশেষ করে তরুণ সমাজের কাছে ভোটাধিকারের গুরুত্ব এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরা। 

জান্নাতুল ইলমি সূচনার সঞ্চালনায় এই সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow