মামলা নিতে ঘুস দাবির অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও এলাকাবাসীর

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কিশোর মো. জোবায়েরের (১৮) মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সংক্রান্ত মামলা নিতে ঘুস দাবির অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। রোববার (৭ জুন) রাতে এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নেন। পরে পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা বিক্ষোভ থেকে সরে আসেন। তবে এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি এবং মামলার বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ তোলেন নিহতের স্বজনরা। নিহত জোবায়েরের পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৩ জুন ছুরিকাঘাত করে ছিনতাইকারী। পরদিন বৃহস্পতিবার সকালে তারা বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মাসুদ তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। আরও পড়ুনমতিঝিলে গুলি করে ডলার ছিনতাই, আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জোবায়ের। তিনি পাবনা সদর উপজেলার রাজাপুর এলাক

মামলা নিতে ঘুস দাবির অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও এলাকাবাসীর

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কিশোর মো. জোবায়েরের (১৮) মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সংক্রান্ত মামলা নিতে ঘুস দাবির অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

রোববার (৭ জুন) রাতে এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নেন। পরে পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা বিক্ষোভ থেকে সরে আসেন। তবে এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি এবং মামলার বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।

নিহত জোবায়েরের পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৩ জুন ছুরিকাঘাত করে ছিনতাইকারী। পরদিন বৃহস্পতিবার সকালে তারা বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মাসুদ তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন।

আরও পড়ুন
মতিঝিলে গুলি করে ডলার ছিনতাই, আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা 
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ 

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জোবায়ের। তিনি পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার রিকশাচালক মো. জাহাঙ্গীরের ছেলে এবং বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা থানা ছেড়ে চলে গেছেন। তবে মামলা করতে এসে টাকা চাওয়ার বিষয়টি আমার জানা নেই। ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও জোবায়েরের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো মামলা করা হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow