মামলার বাদীকে হুমকি দিয়ে চাচা-ভাতিজা গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দে হত্যাচেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগে চাচা-ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- একই এলাকার আব্দুল জলিল তালুকদারের ছেলে রুহুল আমিন তালুকদার ও মনতাজ তালুকদার। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই এলাকার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা করেন। এ মামলায় রুহুল আমিন তালুকদার ও তার চাচা মনতাজ তালুকদার কারাগারে ছিলেন। কিন্তু সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছেন। পরে এ ঘটনায় সাব্বির আহমেদ নামে একজন থানায় অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক তাদের বৃহস্পতিবার (৯ জুলাই) হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা কেউ উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এম এ মালেক/কেজে/এএসএম

মামলার বাদীকে হুমকি দিয়ে চাচা-ভাতিজা গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দে হত্যাচেষ্টা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগে চাচা-ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- একই এলাকার আব্দুল জলিল তালুকদারের ছেলে রুহুল আমিন তালুকদার ও মনতাজ তালুকদার। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একই এলাকার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা করেন। এ মামলায় রুহুল আমিন তালুকদার ও তার চাচা মনতাজ তালুকদার কারাগারে ছিলেন। কিন্তু সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছেন। পরে এ ঘটনায় সাব্বির আহমেদ নামে একজন থানায় অভিযোগ দেন।

অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলে বিচারক তাদের বৃহস্পতিবার (৯ জুলাই) হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা কেউ উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এম এ মালেক/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow