মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মারধরের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গিয়াস উদ্দিন চৌধুরীর দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আনোয়ার সৌদি আরব প্রবাসী ছিলেন এবং দেশে ফিরে একটি খামার গড়ে ত

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মারধরের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন চৌধুরীর দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আনোয়ার সৌদি আরব প্রবাসী ছিলেন এবং দেশে ফিরে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মেশকাতুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, পূর্বশত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow