মারা গেলেন কারাবন্দি আ.লীগ নেতা

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ১২টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরের দিকে মারা যান। গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ সামিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাযাবেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেলে ভর্তিও ছিলেন। তিনি আরও জানান, সামিকুল ইসলাম অসুস্থ হওয়ার পরপরই নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতা

মারা গেলেন কারাবন্দি আ.লীগ নেতা

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাত ১২টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরের দিকে মারা যান।

গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ সামিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাযাবেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেলে ভর্তিও ছিলেন।

তিনি আরও জানান, সামিকুল ইসলাম অসুস্থ হওয়ার পরপরই নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। চিৎিসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তাকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে রংপুরে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow