মারা গেলেন জামায়াত প্রার্থীর ভাই

ঝালকাঠির-২ (সদর-নলছিটি) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট শেখ এমদাদুল করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমদাদুল করিম (৪৫) নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার এস এম আব্দুল কাদেরের ছেলে। নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সকালে নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। পরে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দি‌কে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইমদাদুল করিম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভোট দেওয়ার আগেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে জানান স্বজনরা। ইমদাদুল করিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মারা গেলেন জামায়াত প্রার্থীর ভাই

ঝালকাঠির-২ (সদর-নলছিটি) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট শেখ এমদাদুল করিম মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমদাদুল করিম (৪৫) নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার এস এম আব্দুল কাদেরের ছেলে। নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। পরে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দি‌কে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইমদাদুল করিম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভোট দেওয়ার আগেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে জানান স্বজনরা। ইমদাদুল করিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow