মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দেশটির সামরিক কূটনীতিককে আনুষ্ঠানিক তলোয়ার উপহার দিয়েছেন রাশিয়ার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। মঙ্গলবার মস্কোয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কমান্ডারদের সংগঠনের প্রেসিডিয়ামের সদস্যরা ইরানের সামরিক কূটনীতিক কর্নেল সাদেগ রেজায়ি-মোঘাদ্দামের হাতে তলোয়ারটি তুলে দেন।  অনুষ্ঠানে রুশ স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির উপদেষ্টা ও সাবেক সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গেন্নাদি ইয়ানকোভিচ সাম্প্রতিক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী, নেতৃত্ব ও জনগণের অসাধারণ সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও কৌশলগত লক্ষ্য অর্জনে ইরানের প্রতিক্রিয়া বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।  বর্তমানে ইরান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অন্যতম স্থপতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শক্তি। তলোয়ার উপহার দেওয়ার সময় রুশ ভেটেরান সংগঠনের প্রধান বলেন, এটি একটি রুশ প্রবাদকে প্রতীকীভাবে তুলে ধরে ‘যে তলোয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দেশটির সামরিক কূটনীতিককে আনুষ্ঠানিক তলোয়ার উপহার দিয়েছেন রাশিয়ার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। মঙ্গলবার মস্কোয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কমান্ডারদের সংগঠনের প্রেসিডিয়ামের সদস্যরা ইরানের সামরিক কূটনীতিক কর্নেল সাদেগ রেজায়ি-মোঘাদ্দামের হাতে তলোয়ারটি তুলে দেন। 

অনুষ্ঠানে রুশ স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির উপদেষ্টা ও সাবেক সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গেন্নাদি ইয়ানকোভিচ সাম্প্রতিক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী, নেতৃত্ব ও জনগণের অসাধারণ সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও কৌশলগত লক্ষ্য অর্জনে ইরানের প্রতিক্রিয়া বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।  বর্তমানে ইরান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অন্যতম স্থপতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শক্তি।

তলোয়ার উপহার দেওয়ার সময় রুশ ভেটেরান সংগঠনের প্রধান বলেন, এটি একটি রুশ প্রবাদকে প্রতীকীভাবে তুলে ধরে ‘যে তলোয়ার নিয়ে আমাদের কাছে আসে, সে তলোয়ারেই ধ্বংস হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow