মার্কিন নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার জলসীমায় দ্বিতীয় ইরানি সুপারট্যাংকার

মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে আরেকটি ইরানি সুপারট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্রেকার ডটকম এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ‘ডেরিয়া’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করছে এবং রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার আলজাজিরার প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে সরবরাহের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে, যখন একই এলাকায় থাকা অন্য ট্যাংকারগুলোকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরিয়ে দেয়। এর একদিন আগে একই সংস্থা জানায়, ‘হিউজ’ নামের আরেকটি ইরানি সুপারট্যাংকারও প্রায় ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে একই পথ দিয়ে রিয়াউ অঞ্চলের দিকে এগোচ্ছিল। ট্যাংকার ট্রেকার ডটকম আরও জানায়, এপ্রিল মাসে ইরান থেকে মোট ২৫টি তেলবাহী জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে সাতটি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায় এবং দুটি জাহাজ জব্দ করা হয়। বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছেছে বা

মার্কিন নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার জলসীমায় দ্বিতীয় ইরানি সুপারট্যাংকার
মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে আরেকটি ইরানি সুপারট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্রেকার ডটকম এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ‘ডেরিয়া’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করছে এবং রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার আলজাজিরার প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে সরবরাহের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে, যখন একই এলাকায় থাকা অন্য ট্যাংকারগুলোকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরিয়ে দেয়। এর একদিন আগে একই সংস্থা জানায়, ‘হিউজ’ নামের আরেকটি ইরানি সুপারট্যাংকারও প্রায় ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে একই পথ দিয়ে রিয়াউ অঞ্চলের দিকে এগোচ্ছিল। ট্যাংকার ট্রেকার ডটকম আরও জানায়, এপ্রিল মাসে ইরান থেকে মোট ২৫টি তেলবাহী জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে সাতটি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায় এবং দুটি জাহাজ জব্দ করা হয়। বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছেছে বা পৌঁছানোর পথে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow