মার্কিন সরকারকে প্রভাবিত করতে চাওয়া হয়েছিল এপস্টাইনের সহায়তা
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নির্যাতক ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টাইনের কাছে একসময় শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমারের সঙ্গে বৈঠক আয়োজনের সহায়তা চাওয়া হয়েছিল, এমন তথ্য উঠে এসেছে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে।
নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জের কংগ্রেস প্রতিনিধি স্টেসি প্লাসকেটের পক্ষে তার এক সহযোগী ২০১৮ সালে এপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেন। উদ্দেশ্য ছিল, ক্যারিবীয় অঞ্চলে ২০১৭ সালে আঘাত হানা দুইটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর দুর্যোগ সহায়তা আদায়ে সিনেটের তৎকালীন সংখ্যালঘু নেতা চাক শুমারের সঙ্গে একটি বৈঠক নিশ্চিত করা।
২০১৮ সালের ২৪ জানুয়ারি পাঠানো এক ইমেইলে ভার্জিন দ্বীপপুঞ্জের কর আইনজীবী এরিকা কেলারহালস এপস্টাইনকে লেখেন, স্টেসি প্লাসকেটের জন্য শুমারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে সহায়তা দরকার। জবাবে এপস্টাইন জানান, বিষয় ও কারণ জানা থাকলে এটি সমস্যা হওয়ার কথা নয়।
পরবর্তী ইমেইলে কেলারহালস জানান, শুমারের সঙ্গে বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না এবং দুর্যোগ সহায়তা বিল নিয়ে আলোচনায় মূলত পুয়ের্তো রিকোর দিকেই নজর দেওয়া হচ্ছে, ভার্জিন দ্বীপপুঞ্জ উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই বার্তা বিনিম

এই বার্তা বিনিময়ের পর এপস্টাইন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান আইন উপদেষ্টা কাথি রুমলারের কাছে ইমেইল পাঠান। সেখানে তিনি শুমারের সঙ্গে প্লাসকেটের বৈঠক করিয়ে দেওয়ার অনুরোধ জানান। বর্তমানে কাথি রুমলার বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের প্রধান আইন উপদেষ্টা।
রুমলার জবাবে বলেন, শুমারের সঙ্গে তার সরাসরি সম্পর্ক নেই, তবে তার দপ্তরের প্রধান কর্মকর্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করবেন।
এই ইমেইলগুলো সেই প্রায় ৩৫ লাখ নথির অংশ, যা গত সপ্তাহে প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। নথিগুলো জেফ্রি এপস্টাইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। ২০১৯ সালে বিচারাধীন অবস্থায় এপস্টাইনের মৃত্যু হয়।