মার্কিন হামলার পর আলোচনায় আগ্রহী ইরান, দাবি মার্কো রুবিওর

মার্কিন সামরিক হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় আগের তুলনায় বেশি আগ্রহী হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ দাবি করেছেন। খবর আল জাজিরার।  এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব হামলায় ইরানের সামরিক প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে। রুবিওর ভাষায়, ইরান এখন আর আগের মতো প্রচলিত সামরিক প্রতিরক্ষার আড়ালে থাকতে পারছে না। তার মতে, এই পরিবর্তনের কারণেই তেহরান এখন পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে। তিনি আরও বলেন, এখন আমরা শক্তির অবস্থান থেকে তাদের সঙ্গে আলোচনা করছি, দুর্বলতার অবস্থান থেকে নয়। সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow