মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

ব্রাজিলের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলো। তার নিজের দেশ ব্রাজিল অনেক আগেই বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়ে গেছে। ফলে এবারের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ লেফট-ব্যাকের ‘বাজি’ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তার মতে, স্পেনে রয়েছে তরুণ কিংবদন্তি খেলোয়াড় লামিনে ইয়ামাল, যা দলটিকে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের থেকে এগিয়ে রাখবে। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মার্সেলো মূলত ৪ কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন করছেন। মার্সেলো গত ২০ বছর ধরে স্পেনে বসবাস করছেন। এছাড়া তার সন্তানরা স্পেনে জন্মগ্রহণ করেছে এবং সেখানেই বড় হয়েছে। ব্রাজিলিয়ান এ কিংবদিন্তর ১৬ বছর বয়সী বড় ছেলে এনজো আলভেস স্পেনের অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব দলের হয়ে খেলছেন এবং দলটির অধিনায়কত্বও করেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সিবিএস স্পোর্টস গোলজোকে বলেন, ‘আমি আর্জেন্টিনাকে সম্মান করি। কিন্তু আমার মতে, স্পেনের দলগত খেলা বেশ ভালো, তাই আমি স্পেনকেই বেছে নিচ্ছি।’ আর্জেন্টিনা ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, অন্যদিকে স্পেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো স্প্যানিশ ফুটব

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন
ব্রাজিলের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলো। তার নিজের দেশ ব্রাজিল অনেক আগেই বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়ে গেছে। ফলে এবারের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ লেফট-ব্যাকের ‘বাজি’ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তার মতে, স্পেনে রয়েছে তরুণ কিংবদন্তি খেলোয়াড় লামিনে ইয়ামাল, যা দলটিকে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের থেকে এগিয়ে রাখবে। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মার্সেলো মূলত ৪ কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন করছেন। মার্সেলো গত ২০ বছর ধরে স্পেনে বসবাস করছেন। এছাড়া তার সন্তানরা স্পেনে জন্মগ্রহণ করেছে এবং সেখানেই বড় হয়েছে। ব্রাজিলিয়ান এ কিংবদিন্তর ১৬ বছর বয়সী বড় ছেলে এনজো আলভেস স্পেনের অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব দলের হয়ে খেলছেন এবং দলটির অধিনায়কত্বও করেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সিবিএস স্পোর্টস গোলজোকে বলেন, ‘আমি আর্জেন্টিনাকে সম্মান করি। কিন্তু আমার মতে, স্পেনের দলগত খেলা বেশ ভালো, তাই আমি স্পেনকেই বেছে নিচ্ছি।’ আর্জেন্টিনা ২০২২ সালের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, অন্যদিকে স্পেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো স্প্যানিশ ফুটবলের ১৯ বছর বয়সী বিস্ময় লামিন ইয়ামালকে নিয়ে তার মতামত জানিয়েছেন। তার মতে, ‘লামিন ইয়ামাল ইতোমধ্যেই একজন তরুণ কিংবদন্তি। সে একজন পরিণত খেলোয়াড়, যে একটি দুর্দান্ত ক্লাব এবং একটি অত্যন্ত শক্তিশালী জাতীয় দলের হয়ে খেলছে। বিশ্বকাপ ফাইনালটি ভক্ত এবং সমগ্র ফুটবল বিশ্বের জন্য একটি অসাধারণ ম্যাচ হবে।’ আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জেতে, তাহলে তাদের বিশ্বকাপ সংখ্যা বেড়ে হবে চার, যা ব্রাজিলের ৫টি বিশ্বকাপ শিরোপার আরও কাছাকাছি নিয়ে যাবে। সে কারণেও অনেক ব্রাজিলিয়ান সমর্থকের মতো মার্সেলোও এবার স্পেনের পক্ষেই অবস্থান নিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow