মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট হস্তান্তর

গুরুতর অসুস্থ বাংলাদেশি মিনার হোসেনকে দেশে প্রত্যাবর্তনের জন্য সহায়তা করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মিনার হোসেনের হাতে একটি বিমান টিকিট তুলে দেন। টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমান। মিনার হোসেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। মালদ্বীপে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিয়ে হাইকমিশন তার নিরাপদ দেশে ফেরার ব্যবস্থা করে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এমআরএম

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট হস্তান্তর

গুরুতর অসুস্থ বাংলাদেশি মিনার হোসেনকে দেশে প্রত্যাবর্তনের জন্য সহায়তা করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মিনার হোসেনের হাতে একটি বিমান টিকিট তুলে দেন।

টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে প্রদান করা হয়েছে।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন বিএমইটি ছাড়পত্র নিয়ে মালদ্বীপে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমান।

মিনার হোসেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। মালদ্বীপে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিয়ে হাইকমিশন তার নিরাপদ দেশে ফেরার ব্যবস্থা করে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow