মালদ্বীপে অসুস্থ বাংলাদেশি, দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।  সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট বাংলাদেশ হাইকমিশনে প্রদান করা হয়। এসময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোন প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। উল্লেখ্য, মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগামী ২৪ এপ্রিলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।  

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশি, দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। 

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট বাংলাদেশ হাইকমিশনে প্রদান করা হয়।

এসময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোন প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

উল্লেখ্য, মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগামী ২৪ এপ্রিলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow