মালদ্বীপের বিপক্ষে নামল বাংলাদেশ, একাদশে আনিকা
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ রাত ৮টায় মারিয়া মান্দার নেতৃত্বে মালদ্বীপের বিপক্ষে শুরু হয়েছে খেলা। ম্যাচের জন্য ঘোষিত একাদশে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। গত সাফে ৫ গোল করা দলের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে একাদশে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকাকে। গোলপোস্ট রক্ষার দায়িত্বে মিলি আক্তার। এ ছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আফরিন ও মৌমিতার। হালকা চোটের কারণে মিডফিল্ডার মনিকা চাকমা দলেই নেই। শিউলি আজিমকে রাখা হয়েছে অতিরিক্ত তালিকায়। বাংলাদেশের একাদশ : মিলি আক্তার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, উমেলাহ মারমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা। এদিকে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ভুটান।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ রাত ৮টায় মারিয়া মান্দার নেতৃত্বে মালদ্বীপের বিপক্ষে শুরু হয়েছে খেলা।
ম্যাচের জন্য ঘোষিত একাদশে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। গত সাফে ৫ গোল করা দলের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে একাদশে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে আনিকা রানিয়া সিদ্দিকাকে। গোলপোস্ট রক্ষার দায়িত্বে মিলি আক্তার। এ ছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে আফরিন ও মৌমিতার।
হালকা চোটের কারণে মিডফিল্ডার মনিকা চাকমা দলেই নেই। শিউলি আজিমকে রাখা হয়েছে অতিরিক্ত তালিকায়।
বাংলাদেশের একাদশ : মিলি আক্তার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, উমেলাহ মারমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।
এদিকে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ভুটান।
What's Your Reaction?