মালয়েশিয়া-কিউবার মধ্যে অভিবাসন আধুনিকায়নের উদ্যোগ
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে কিউবা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ইয়াদিরা লেদেসমা হার্নান্দেজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয়পক্ষ কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক যাতায়াতকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতবিনিময় হয়। পাশাপাশি পেশাজীবী ও একাডেমিক বিশেষজ্ঞদের চলাচল সহজতর করার লক্ষ্যে নতুন সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ভবিষ্যতে মালয়েশিয়া ও কিউবার মধ্যে আরও টেকসই ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক নরলিজাওয়াতি বিনতি আবদু সামাদ এবং একই বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলভিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দক্ষ, সুশাসিত, নিরাপদ ও প্রতিযোগিতামূলক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক সহযোগি
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে কিউবা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ইয়াদিরা লেদেসমা হার্নান্দেজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয়পক্ষ কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক যাতায়াতকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতবিনিময় হয়। পাশাপাশি পেশাজীবী ও একাডেমিক বিশেষজ্ঞদের চলাচল সহজতর করার লক্ষ্যে নতুন সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ভবিষ্যতে মালয়েশিয়া ও কিউবার মধ্যে আরও টেকসই ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক নরলিজাওয়াতি বিনতি আবদু সামাদ এবং একই বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলভিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দক্ষ, সুশাসিত, নিরাপদ ও প্রতিযোগিতামূলক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
এমআরএম
What's Your Reaction?