মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’। জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে। এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে। এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে। আরও পড়ুনক্রুড সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিপিসির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে। জাহাজ দুটির লোকাল এজে

মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’।

জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে।

এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

আরও পড়ুন
ক্রুড সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্ট

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিপিসির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে।

জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌‍‘ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমটি টর্ম দামিনি মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

এমডিআইএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow