মালয়েশিয়ার ই-ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা

মালয়েশিয়ার ই-ভিসা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলতা বৃদ্ধির কারণে এই সাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে। দূতাবাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর ভিসা আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া পুনরায় শুরু হবে। সেই অনুযায়ী পরবর্তী সময়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে। দূতাবাসের এই তথ্যের ফলে ভিসা সংক্রান্ত সকল আবেদনকারীদের আপাতত অপেক্ষা করতে হবে এবং কোনো জরুরি পরিকল্পনা থাকলে তা সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমআরএম

মালয়েশিয়ার ই-ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা

মালয়েশিয়ার ই-ভিসা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণ কাজ চলছে।

চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলতা বৃদ্ধির কারণে এই সাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে। দূতাবাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর ভিসা আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া পুনরায় শুরু হবে। সেই অনুযায়ী পরবর্তী সময়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে।

দূতাবাসের এই তথ্যের ফলে ভিসা সংক্রান্ত সকল আবেদনকারীদের আপাতত অপেক্ষা করতে হবে এবং কোনো জরুরি পরিকল্পনা থাকলে তা সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow