মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে সরকার। বুধবার (১৫ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিককে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কারণ, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’ খবর আনাদোলু এজেন্সির। জোহর রাজ্যের এলাকায় ইসরায়েলি নাগরিক সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, সরকারি সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। জোহরভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘নেটওয়ার্ক স্কুল’ ঘিরে ওঠা অভিযোগের পর জোহর রাজ্য সরকার কেন্দ্রীয় পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত শুরু করে। উল্লেখ্য, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি নেই। অন্যদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভা

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে সরকার।

বুধবার (১৫ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলি নাগরিককে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কারণ, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’ খবর আনাদোলু এজেন্সির।

জোহর রাজ্যের এলাকায় ইসরায়েলি নাগরিক সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, সরকারি সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

জোহরভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘নেটওয়ার্ক স্কুল’ ঘিরে ওঠা অভিযোগের পর জোহর রাজ্য সরকার কেন্দ্রীয় পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত শুরু করে।

উল্লেখ্য, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি নেই।

অন্যদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই বৈধ অভিবাসন-সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow