মালয়েশিয়ায় পেট্রোনাসের জাহাজে দুর্ঘটনা, নিহত ৩

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস পরিচালিত একটি ভাসমান সংরক্ষণ জাহাজে দুর্ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর আরব নিউজের। কোম্পানিটি জানিয়েছে, রোববার দেশটির পূর্ব উপকূলীয় তেরেঙ্গানু অঙ্গরাজ্যের কাছে থাকা একটি ভাসমান জাহাজে লাইফবোটের রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, কয়েকজন কর্মী লাইফবোটে করে সমুদ্রে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় লাইফবোটের সঙ্গে যুক্ত দড়ি বা হুক খুলে গেলে তারা সমুদ্রে পড়ে যান। পরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত আরেক কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পেট্রোনাস জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।  

মালয়েশিয়ায় পেট্রোনাসের জাহাজে দুর্ঘটনা, নিহত ৩

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস পরিচালিত একটি ভাসমান সংরক্ষণ জাহাজে দুর্ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর আরব নিউজের।

কোম্পানিটি জানিয়েছে, রোববার দেশটির পূর্ব উপকূলীয় তেরেঙ্গানু অঙ্গরাজ্যের কাছে থাকা একটি ভাসমান জাহাজে লাইফবোটের রক্ষণাবেক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কয়েকজন কর্মী লাইফবোটে করে সমুদ্রে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় লাইফবোটের সঙ্গে যুক্ত দড়ি বা হুক খুলে গেলে তারা সমুদ্রে পড়ে যান।

পরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহত আরেক কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পেট্রোনাস জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow