মালয়েশিয়ায় বিএনপির বিজয় উল্লাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের বিশাল বিজয়ের আনন্দে মালয়েশিয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করেন মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা। বিজয়ের উচ্ছ্বাসে নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন বলেন, এবারের নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের নেতৃত্বের দৃঢ় স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, ‘এই বিজয় গণতন্ত্রের বিজয়, জনগণের প্রত্যাশার প্রতিফলন।’ আরেক নেতা মো. আরিফ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই বিজয় শুধু আনন্দের নয়, এটি দায়িত্বেরও। সামনের দিনগুলোতে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মানিক, মো. মিজান, মো. হাসেম, মো. পলাশ, মো. আবুল, মো. ডালিম, মো. নাজমুল, ডালিম সরকারসহ আ

মালয়েশিয়ায় বিএনপির বিজয় উল্লাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের বিশাল বিজয়ের আনন্দে মালয়েশিয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করেন মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা।

বিজয়ের উচ্ছ্বাসে নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন বলেন, এবারের নির্বাচনে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের নেতৃত্বের দৃঢ় স্বাক্ষর রেখেছেন।

jagonews24

তিনি বলেন, ‘এই বিজয় গণতন্ত্রের বিজয়, জনগণের প্রত্যাশার প্রতিফলন।’ আরেক নেতা মো. আরিফ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই বিজয় শুধু আনন্দের নয়, এটি দায়িত্বেরও। সামনের দিনগুলোতে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মানিক, মো. মিজান, মো. হাসেম, মো. পলাশ, মো. আবুল, মো. ডালিম, মো. নাজমুল, ডালিম সরকারসহ আরও অনেকে।

প্রবাসের মাটিতে এমন আনন্দঘন আয়োজন প্রমাণ করে দেশের রাজনৈতিক পরিবর্তনের সাড়া শুধু দেশের ভেতরেই নয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের হৃদয়েও সমানভাবে অনুরণিত হয়।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow