মাসরিকুল আলমের নতুন নাটক 'আমার রাজ্যে তুমি'

ভালোবাসা কি শুধুই একসঙ্গে থাকার নাম? নাকি কিছু ভালোবাসা বিচ্ছেদের পরও স্মৃতির গভীরে বেঁচে থাকে আজীবন? এমনই এক আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাট্যনির্মাতা মাসরিকুল আলমের নতুন একক নাটক 'আমার রাজ্যে তুমি'। নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নবনী চরিত্রে কেয়া পায়েল এবং বৃষ্টি চরিত্রে দেখা যাবে মালাইকা চৌধুরীকে। বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো একই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরী। নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ। নাটকটি আগামী শুক্রবার (৭ আগস্ট) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।  নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসরিকুল আলম বলেন, 'আমার রাজ্যে তুমি- শুধু প্রেমের গল্প নয়। এটি এমন কিছু অনুভূতির গল্প, যেগুলো মানুষ জীবনের কোনো না কোনো সময়ে নিজের ভেতর বহন করে। স্মৃতি, ত্যাগ, না-পাওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসার আবেগকে দর্শকের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার সুযোগ করে দেবে।’ নির্মাতার বিশ্বাস, গল্পের আবেগ, নির্মাণশৈলী এবং অভিনয়শিল্প

মাসরিকুল আলমের নতুন নাটক 'আমার রাজ্যে তুমি'

ভালোবাসা কি শুধুই একসঙ্গে থাকার নাম? নাকি কিছু ভালোবাসা বিচ্ছেদের পরও স্মৃতির গভীরে বেঁচে থাকে আজীবন? এমনই এক আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাট্যনির্মাতা মাসরিকুল আলমের নতুন একক নাটক 'আমার রাজ্যে তুমি'।

নাটকটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নবনী চরিত্রে কেয়া পায়েল এবং বৃষ্টি চরিত্রে দেখা যাবে মালাইকা চৌধুরীকে। বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো একই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরী। নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ। নাটকটি আগামী শুক্রবার (৭ আগস্ট) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসরিকুল আলম বলেন, 'আমার রাজ্যে তুমি- শুধু প্রেমের গল্প নয়। এটি এমন কিছু অনুভূতির গল্প, যেগুলো মানুষ জীবনের কোনো না কোনো সময়ে নিজের ভেতর বহন করে। স্মৃতি, ত্যাগ, না-পাওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসার আবেগকে দর্শকের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার সুযোগ করে দেবে।’

নির্মাতার বিশ্বাস, গল্পের আবেগ, নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের রসায়ন মিলিয়ে ‘আমার রাজ্যে তুমি’ দর্শকদের জন্য হয়ে উঠবে একটি হৃদয়ছোঁয়া নাট্য অভিজ্ঞতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow