মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

যদি তুমি কোনো বিশ্বাসের নাম উচ্চারণ করো একটাই নাম পাবে- ফিলিস্তিন।  এ পৃথিবীতে ‘ফিলিস্তিন’ ছাড়া আর কোনো বিশ্বাস নেই। যদি তুমি বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য বুঝতে চাও তাহলে একটাই মানদণ্ড পাবে- ফিলিস্তিন। যদি তুমি মজলুমকে জালিম থেকে আলাদা করতে চাও তার ভেদরেখা হিসেবে যে নামটি পাবে তার নাম- ‘ফিলিস্তিন’   যদি তুমি সভ্যতা ও বর্বরতার বিভ্রম থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি বিশ্বসভ্যতার একমাত্র বইটি পড়ো যার নাম- ফিলিস্তিন। এ পৃথিবীতে ফিলিস্তিন ছাড়া আর কোনো সভ্যতা নেই যেমন ইসরায়েল ছাড়া আর কোনো বর্বরতা নেই। যদি তুমি সাহসিকতার নাম উচ্চারণ করো   তাহলে আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি   এ পৃথিবীতে তুমি একটাই নাম পাবে - ফিলিস্তিন। ‘আমি যা জানি তোমরা তা জানো না’ আল্লাহর সে অভ্রান্ত জানার নামই ফিলিস্তিন। আর মানুষ সৃষ্টির বিষয়ে ফেরেশতাদের আপত্তির নামই ইসরায়েল। ইসরায়েল মানেই মানব সভ্যতার ক্রমাগত বিবাদ, রক্তপাত, নারকীয় হত্যাকাণ্ড, বিভৎস নৃশংসতা, প্রতিশ্রুতি ভঙ্গের সহস্র দৃষ্টান্ত। ক্রমাগত মিথ্যাচার আর সভ্যতা ধ্বংসের ষড়যন্ত্র। ইসরায়েল মানেই অভিশপ্ত,   জাহান্নামের উত্তপ্ত ইন্ধন, মা

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই
যদি তুমি কোনো বিশ্বাসের নাম উচ্চারণ করো একটাই নাম পাবে- ফিলিস্তিন।  এ পৃথিবীতে ‘ফিলিস্তিন’ ছাড়া আর কোনো বিশ্বাস নেই। যদি তুমি বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য বুঝতে চাও তাহলে একটাই মানদণ্ড পাবে- ফিলিস্তিন। যদি তুমি মজলুমকে জালিম থেকে আলাদা করতে চাও তার ভেদরেখা হিসেবে যে নামটি পাবে তার নাম- ‘ফিলিস্তিন’   যদি তুমি সভ্যতা ও বর্বরতার বিভ্রম থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি বিশ্বসভ্যতার একমাত্র বইটি পড়ো যার নাম- ফিলিস্তিন। এ পৃথিবীতে ফিলিস্তিন ছাড়া আর কোনো সভ্যতা নেই যেমন ইসরায়েল ছাড়া আর কোনো বর্বরতা নেই। যদি তুমি সাহসিকতার নাম উচ্চারণ করো   তাহলে আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি   এ পৃথিবীতে তুমি একটাই নাম পাবে - ফিলিস্তিন। ‘আমি যা জানি তোমরা তা জানো না’ আল্লাহর সে অভ্রান্ত জানার নামই ফিলিস্তিন। আর মানুষ সৃষ্টির বিষয়ে ফেরেশতাদের আপত্তির নামই ইসরায়েল। ইসরায়েল মানেই মানব সভ্যতার ক্রমাগত বিবাদ, রক্তপাত, নারকীয় হত্যাকাণ্ড, বিভৎস নৃশংসতা, প্রতিশ্রুতি ভঙ্গের সহস্র দৃষ্টান্ত। ক্রমাগত মিথ্যাচার আর সভ্যতা ধ্বংসের ষড়যন্ত্র। ইসরায়েল মানেই অভিশপ্ত,   জাহান্নামের উত্তপ্ত ইন্ধন, মানবতার ধ্বংসাবশেষ,  নিরস্ত্র পৌরুষের বিপরীতে সশস্ত্র কাপুরুষতা, মানুষের মাংস ভক্ষণকারী দানব শাইলক।    যদি তুমি নির্লজ্জ কাপুরুষতার বিপরীতে অদম্য বীরত্বের বিস্ময় দেখতে চাও তাহলে দেখবে এ পৃথিবীতে ফিলিস্তিন ছাড়া আর কোনো বীরত্বের গল্প নেই,   যারা তথাকথিত মানচিত্র নিয়ে স্বাধীনতা বলে জাতিগত আত্মগৌরবে ফেটে পড়ছে তারা জেনে রাখুক ফিলিস্তিন ছাড়া আর কোনো স্বাধীন দেশ নেই যেমন ইসরায়েল নামে কার্যত কোনো রাষ্ট্র নেই। তোমার অলীক দৃষ্টি তোমাকে যে রাষ্ট্রটি দেখায় সেটি মূলত একপাল সন্ত্রাসীর আখড়া  বিতাড়িত বালজিবাবের প্যান্ডামোনিয়াম।   মূলত ফিলিস্তিন ছাড়া এ পৃথিবীর আর কোনো ইতিহাস নেই, ফিলিস্তিন ছাড়া এ পৃথিবীর আর কোনো ভবিষ্যৎ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow