মায়ের পরকীয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার
কক্সবাজার সদরে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মামলার বরাতে এসআই নুর মোহাম্মদ বলেন, গত ২ এপ্রিল দুপুরে মোহাম্মদ আজিমের বসত ঘরের সামনে এনজিও সংস্থা থেকে নেওয়া কিস্তির টাকা নিয়ে রবিউলের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের একটি বাটাম নিয়ে মায়ের পরকীয়া প্রেমিক আজিমের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আজিমের মৃত্যু হয়। পরে এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ভাই মো. আব্দুল্ল
কক্সবাজার সদরে মায়ের পরকীয়া প্রেমিককে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার বরাতে এসআই নুর মোহাম্মদ বলেন, গত ২ এপ্রিল দুপুরে মোহাম্মদ আজিমের বসত ঘরের সামনে এনজিও সংস্থা থেকে নেওয়া কিস্তির টাকা নিয়ে রবিউলের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের একটি বাটাম নিয়ে মায়ের পরকীয়া প্রেমিক আজিমের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আজিমের মৃত্যু হয়। পরে এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ভাই মো. আব্দুল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে আসামি রবিউল সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রবিউলের মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ত্যাগ করে অন্তত ১০ বছর আগে বাপের বাড়ি চলে আসেন। বাপের বাড়িতে থাকা অবস্থায় তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। কিন্তু সামাজিকভাবে বিয়ে না হলেও তারা পরস্পর স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছিলেন।
রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউলও বিষয়টি মেনে নিয়েছিলেন। মায়ের পরকীয়া প্রেমিককে এক প্রকার বাবার মতো জানতেন। পরকীয়া প্রেমিক আজিমও রবিউলকে সন্তানের মতো জানতেন।
What's Your Reaction?