মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফারহানা সাদিকা শিফা নামের তৃতীয় শ্রেণির শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফারহানা সাদিকা শিফা (৯) ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, আজ সকালে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শিফা। বাসস্ট্যান্ড-বটতলী এলাকার সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা ফারহানা সাদিকা শিফাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টা থেকে দুই ঘণ্টা ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের আশ্বাসে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। স্থানীয় বাসিন্দা আব্বাস আলী ও শহিদুল ইসলা
দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফারহানা সাদিকা শিফা নামের তৃতীয় শ্রেণির শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ফারহানা সাদিকা শিফা (৯) ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ সকালে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শিফা। বাসস্ট্যান্ড-বটতলী এলাকার সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা ফারহানা সাদিকা শিফাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টা থেকে দুই ঘণ্টা ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের আশ্বাসে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
স্থানীয় বাসিন্দা আব্বাস আলী ও শহিদুল ইসলাম বলেন, ফুলবাড়ী শহরে সচরাচর ছোটবড় নানান দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। আমাদের দাবি, ফুলবাড়ী শহরে বাসের সর্বোচ্চ গতি ২০ রাখতে হবে অথবা বিকল্প হিসেবে বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এর ফলে শহরে হতাহতের সংখ্যা কমে আসবে।
ফুলবাড়ী থানার পরিদর্শক ওসি (তদন্ত) ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তার হেলপার (সহকারী) পালিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?