মিচেল মার্শ ঢাকায়, খেলবেন নাকি অন্য কারণ?
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্রেফ উড়ে গেছে অস্ট্রেলিয়া। আর ঠিক তার পরদিন ঢাকায় এসেছেন দলটির নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ শুরুর আগে জানিয়েছিল, চোটের সমস্যার কারণে মিচেল মার্শ পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন এবং ট্রাভিস হেড ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোনো সিরিজই বাংলাদেশে খেলবেন না। দুজনেরই চোটের সমস্যা ছিল। তবে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বড় হারের পর গুঞ্জন ছড়ায়, সিরিজে ফিরতে মরিয়া অজিরা তাদের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে উড়িয়ে আনছে ঢাকায় এবং দ্বিতীয় ম্যাচেই তার খেলার সম্ভাবনা আছে। মিচেল মার্শ ঢাকায় এসেছেন বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টায়। তবে মার্শ আদৌ দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ, আগে থেকেই মার্শের ওয়ানডে সিরিজের মধ্যেই ঢাকায় আসার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া তখন জানিয়েছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই মিচেল মার্শ বাংলাদেশে আসবেন এবং দলের সঙ্গে থেকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেবেন, কারণ তিনি টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের জন্যই অ্যাভেইলেবল থাকবেন। ফলে, এখনই বলা যাচ্ছে না যে মিচেল মার্শ আসল
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্রেফ উড়ে গেছে অস্ট্রেলিয়া। আর ঠিক তার পরদিন ঢাকায় এসেছেন দলটির নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ শুরুর আগে জানিয়েছিল, চোটের সমস্যার কারণে মিচেল মার্শ পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন এবং ট্রাভিস হেড ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোনো সিরিজই বাংলাদেশে খেলবেন না।
দুজনেরই চোটের সমস্যা ছিল। তবে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বড় হারের পর গুঞ্জন ছড়ায়, সিরিজে ফিরতে মরিয়া অজিরা তাদের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে উড়িয়ে আনছে ঢাকায় এবং দ্বিতীয় ম্যাচেই তার খেলার সম্ভাবনা আছে।
মিচেল মার্শ ঢাকায় এসেছেন বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টায়। তবে মার্শ আদৌ দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ, আগে থেকেই মার্শের ওয়ানডে সিরিজের মধ্যেই ঢাকায় আসার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া তখন জানিয়েছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই মিচেল মার্শ বাংলাদেশে আসবেন এবং দলের সঙ্গে থেকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নেবেন, কারণ তিনি টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের জন্যই অ্যাভেইলেবল থাকবেন। ফলে, এখনই বলা যাচ্ছে না যে মিচেল মার্শ আসলেই দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না।
এসকেডি/এএমএ
What's Your Reaction?