মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসাদের অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজন চিকিৎসা

মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসাদের অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে।

এম শাহজাহান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow