মিথ্যা মামলার আসামিদের ৩ মাসের মধ্যে মুক্ত করা হবে : সারজিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেছেন, গত দেড় বছরে আটোয়ারীর অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। আমি কথা দিচ্ছি, আমরা নির্বাচিত হলে ইনসাফ কায়েম করব এবং এই সময়ের মধ্যে যারা মিথ্যা মামলার শিকার হয়ে জেল খাটছেন, তাদের আগামী তিন মাসের মধ্যে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসহায় মানুষের ওপর যারা জুলুম করেছে এবং মামলাবাণিজ্যকে পেশা হিসেবে নিয়েছে, তাদের কোনো দল বা ধর্ম দেখা হবে না। তারা যত বড় নেতাই হোক না কেন, তাদের বিচার হবে। হয় তারা নিজেদের শুধরে নেবে, না হয় তাদের এই জনপদ ছেড়ে চলে যেতে হবে। তিনি বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ কৃষক। কিন্তু সার, কীটনাশক আর ফসলের ন্যায্যমূল্য নিয়ে বারবার সিন্ডিকেট করা হয়েছে। আমি এই মাটির সন্তান হিসেবে কথা দিচ্ছি, কৃষকদের ঘাম ঝরানো ফসল নিয়ে আর কোনো সি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম বলেছেন, গত দেড় বছরে আটোয়ারীর অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। আমি কথা দিচ্ছি, আমরা নির্বাচিত হলে ইনসাফ কায়েম করব এবং এই সময়ের মধ্যে যারা মিথ্যা মামলার শিকার হয়ে জেল খাটছেন, তাদের আগামী তিন মাসের মধ্যে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসহায় মানুষের ওপর যারা জুলুম করেছে এবং মামলাবাণিজ্যকে পেশা হিসেবে নিয়েছে, তাদের কোনো দল বা ধর্ম দেখা হবে না। তারা যত বড় নেতাই হোক না কেন, তাদের বিচার হবে। হয় তারা নিজেদের শুধরে নেবে, না হয় তাদের এই জনপদ ছেড়ে চলে যেতে হবে।
তিনি বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ কৃষক। কিন্তু সার, কীটনাশক আর ফসলের ন্যায্যমূল্য নিয়ে বারবার সিন্ডিকেট করা হয়েছে। আমি এই মাটির সন্তান হিসেবে কথা দিচ্ছি, কৃষকদের ঘাম ঝরানো ফসল নিয়ে আর কোনো সিন্ডিকেট হতে দেব না। অতীতের শাসনামলে সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হয়েছিল।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, আটোয়ারী উপজেলা আমির ইউনুস আলীসহ ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
What's Your Reaction?