মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুরে বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মিরপুর বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম তাদের গ্রেপ্তার করে। শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। মোস্তাক সরকার বলেন, ‘ডিএমপির মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মিরপুর মডেলে ৩৭ জন, শাহ আলীতে ১২ জন, পল্লবীতে ২৪ জন, কাফরুলে ৮ জন, দারুস সালামে ৬ জন, রূপনগরে ২৪ জন ও ভাষানটেক থানায় ৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৩ জন ছিলেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow