মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি, ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১০ আগস্ট) ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সূত্র জানায়, এর আগে ৮ আগস্ট দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ২৫০ মিটার বৈদ্যুতিক তার ও তিনটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জেরারগঞ্জ থানায় একটি মামলা করা হয়। আরও পড়ুন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চুরি-ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা সভা গ্রেফতাররা হলেন- উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (৩২), একই ইউনিয়নের মেহেদীনগর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), মৃত ওবাইদুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পূর্ব হিঙ্গুলীর হারুন অর রশিদের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), মেহেদীনগর এলাকার আবুল কাশেমের ছেলে মো.

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি, ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, এর আগে ৮ আগস্ট দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ২৫০ মিটার বৈদ্যুতিক তার ও তিনটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জেরারগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (৩২), একই ইউনিয়নের মেহেদীনগর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), মৃত ওবাইদুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পূর্ব হিঙ্গুলীর হারুন অর রশিদের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), মেহেদীনগর এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (২৬), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. রাকিব (২১) ও করেরহাট ইউনিয়নের আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারদের একজন মো. ইউসুফ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দির জন্য রাজি হয়েছে। বাকী ছয়জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow