মিরসরাইয়ে রাশেদ প্রধানের প্রতিকৃতিতে ছাত্রদলের জুতা-ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও গালিগালাজের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মসূচি পালন করেছে ছাত্রদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ পৌরসভায় কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের প্রতিকৃতিতে জুতা ও পঁচা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানান তারা। কর্মসূচির নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি রাশেদ প্রধান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদ থাকলেও শালীনতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। এমন কটূক্তিমূলক বক্তব্য রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে। এসময় অবিলম্বে রাশেদ প্রধানকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এম মাঈন উদ্দিন/এনএইচআর/এএসএম

মিরসরাইয়ে রাশেদ প্রধানের প্রতিকৃতিতে ছাত্রদলের জুতা-ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও গালিগালাজের প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মসূচি পালন করেছে ছাত্রদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ পৌরসভায় কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের প্রতিকৃতিতে জুতা ও পঁচা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানান তারা। কর্মসূচির নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি রাশেদ প্রধান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদ থাকলেও শালীনতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। এমন কটূক্তিমূলক বক্তব্য রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে।

এসময় অবিলম্বে রাশেদ প্রধানকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow