মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থীর মধ্যেই ৫০ জন জিপিএ-৫
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রেখেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। জানা গেছে, ২০২৬ সালের বিজ্ঞান বিভাগ থেকে ৬০তম ব্যাচে ৫১ জন এস এস সি পরীক্ষায় মোট ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ পায়। আরও পড়ুন বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেয়েছে জিপিএ-৫ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা। কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রেখেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০২৬ সালের বিজ্ঞান বিভাগ থেকে ৬০তম ব্যাচে ৫১ জন এস এস সি পরীক্ষায় মোট ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ পায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা। কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতি বছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
