মিশরে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

নীলনদ ও পিরামিডের দেশ মিশরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাত দিবস ও হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। আর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বুধবার (২৭ মে)। দেশটির ধর্মবিভাগ ‌‘ডার আল ইফতা আল মিশরিয়া’ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, শরিয়াহভিত্তিক চাঁদ পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ইয়াওমে আরাফা’ বা আরাফাত দিবস পালিত হবে মঙ্গলবার (২৬ মে)। পরদিন বুধবার (২৭ মে) দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মিশরে ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। ইসলামি বর্ষপঞ্জি

মিশরে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

নীলনদ ও পিরামিডের দেশ মিশরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) পবিত্র আরাফাত দিবস ও হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। আর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বুধবার (২৭ মে)।

দেশটির ধর্মবিভাগ ‌‘ডার আল ইফতা আল মিশরিয়া’ আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, শরিয়াহভিত্তিক চাঁদ পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ইয়াওমে আরাফা’ বা আরাফাত দিবস পালিত হবে মঙ্গলবার (২৬ মে)। পরদিন বুধবার (২৭ মে) দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মিশরে ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখার তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ একদিন আগে বা পরে হতে পারে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow