মিশরের কায়রো ও ঢাকার বাতাস আজ একই মানের

বায়ুদূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, মিশরের কায়রো ও রাজধানী ঢাকার বাতাস আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আরও পড়ুন নীরব ঘাতক বায়ুদূষণ, বেশি ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশ অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকা রয়েছে ২২ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ৭৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয়। ঠিক তেমনি ১২৫টি দেশের দূষণ তালিকায় মিশরের কায়রো রয়েছে ৩৫ নম্বরে এবং এই শহরের স্কোর ৬০ অর্থাৎ এখানকার বাতাসও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের বায়ুদূষণের

মিশরের কায়রো ও ঢাকার বাতাস আজ একই মানের

বায়ুদূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, মিশরের কায়রো ও রাজধানী ঢাকার বাতাস আজ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকা রয়েছে ২২ নম্বরে এবং এই শহরটির দূষণ স্কোর ৭৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয়। ঠিক তেমনি ১২৫টি দেশের দূষণ তালিকায় মিশরের কায়রো রয়েছে ৩৫ নম্বরে এবং এই শহরের স্কোর ৬০ অর্থাৎ এখানকার বাতাসও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের বায়ুদূষণের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, ইটভাটার দূষণ এবং ধুলাবালি দেশের বায়ুদূষণের সবচেয়ে বড় উৎস।

এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow