মিস ওয়ার্ল্ডের মঞ্চে মিনিড্রেস থেকে শাড়ি, সামানজারের যত লুক

৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন বাংলাদেশের সামানজার সাঈদ। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন, সকালের নাশতা, বিশেষ সাক্ষাৎকার কিংবা আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কাড়ছে, তেমনই আলোচনায় আসছে তার পোশাক ও সাজ। একেক আয়োজনে একেক ধরনের লুক বেছে নিয়ে সামানজার যেন তুলে ধরছেন বাংলাদেশের ফ্যাশনের বৈচিত্র্য। স্লিট গাউন, ফ্রিল শাড়ি, মিনি ড্রেস কিংবা ঐতিহ্যবাহী পোশাক- সবকিছুতেই রয়েছে আলাদা স্টাইল স্টেটমেন্ট। ভিয়েতনামে পৌঁছানোর পর অন অ্যারাইভাল লুকেই সামানজার তুলে ধরেছেন দেশীয় কারুশিল্পের সৌন্দর্য। সিজ-এর নকশিকাঁথা থাই-লিস্ট গাউন বেছে নিয়েছিলেন তিনি। পোশাকটির নকশা ও ডিটেইলিংয়ে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছাপ। আন্তর্জাতিক মঞ্চে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক পোশাকের মাধ্যমে উপস্থাপন করার এই ভাবনা লুকটিকে করেছে আলাদা।   প্রথম দিনের সকালের নাশতার জন্য সামানজার বেছে নিয়েছিলেন সেলিব্রিটিস চয়েসের সাদা ওয়ান-শোল্ডার গাউন। ফ্লোর-লেংথ পোশাকটিতে ছিল গ্রিক-অনুপ্রাণিত ড্রেপিংয়ের ছাপ। গাউনের সরল অথচ অভিজাত নকশার সঙ্গে কালো মিনি হোবো ব্যাগ তৈরি করেছে সুন্দর কনট্রাস্ট

মিস ওয়ার্ল্ডের মঞ্চে মিনিড্রেস থেকে শাড়ি, সামানজারের যত লুক

৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন বাংলাদেশের সামানজার সাঈদ। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন, সকালের নাশতা, বিশেষ সাক্ষাৎকার কিংবা আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কাড়ছে, তেমনই আলোচনায় আসছে তার পোশাক ও সাজ। একেক আয়োজনে একেক ধরনের লুক বেছে নিয়ে সামানজার যেন তুলে ধরছেন বাংলাদেশের ফ্যাশনের বৈচিত্র্য। স্লিট গাউন, ফ্রিল শাড়ি, মিনি ড্রেস কিংবা ঐতিহ্যবাহী পোশাক- সবকিছুতেই রয়েছে আলাদা স্টাইল স্টেটমেন্ট।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভিয়েতনামে পৌঁছানোর পর অন অ্যারাইভাল লুকেই সামানজার তুলে ধরেছেন দেশীয় কারুশিল্পের সৌন্দর্য। সিজ-এর নকশিকাঁথা থাই-লিস্ট গাউন বেছে নিয়েছিলেন তিনি। পোশাকটির নকশা ও ডিটেইলিংয়ে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের ছাপ। আন্তর্জাতিক মঞ্চে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক পোশাকের মাধ্যমে উপস্থাপন করার এই ভাবনা লুকটিকে করেছে আলাদা।

 ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রথম দিনের সকালের নাশতার জন্য সামানজার বেছে নিয়েছিলেন সেলিব্রিটিস চয়েসের সাদা ওয়ান-শোল্ডার গাউন। ফ্লোর-লেংথ পোশাকটিতে ছিল গ্রিক-অনুপ্রাণিত ড্রেপিংয়ের ছাপ। গাউনের সরল অথচ অভিজাত নকশার সঙ্গে কালো মিনি হোবো ব্যাগ তৈরি করেছে সুন্দর কনট্রাস্ট। পনিটেইলে বাঁধা চুল পুরো লুকটিকে দিয়েছে পরিপাটি ও আধুনিক আবহ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্পেশাল ইন্টারভিউয়ের জন্য সামানজারের পছন্দ ছিল প্যাস্টেল ল্যাভেন্ডার রঙের গাউন। সেলিব্রিটিস চয়েসের এই পোশাকে রয়েছে কেপ স্লিভস এবং ড্রেপড ফেব্রিকের নান্দনিক ব্যবহার। নরম রঙের পোশাকের সঙ্গে অফ-হোয়াইট পার্ল এমবেলিশমেন্টের ক্লাচ যোগ করেছে অভিজাত আবহ। পুরো সাজে ছিল কোমলতা ও পরিমিত গ্ল্যামারের সমন্বয়।

ছবি: ইনস্টাগ্রাম থেকে
ওপেনিং সেরেমনিতে সামানজারকে দেখা গেছে ফ্যাশন ল্যাব বাই তৃষার অফ-দ্য-শোল্ডার সাদা গাউনে। পোশাকজুড়ে সাদা পার্ল ও ফ্রিঞ্জের কাজ ছিল অন্যতম আকর্ষণ। একই রঙের কারুকাজ পুরো গাউনটিকে দিয়েছে রাজকীয় আবহ।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

অন্য প্রতিযোগীদের সঙ্গে ভিয়েতনামের ঐতিহ্যবাহী ফুশিয়া পিংক ‘আও দাই’ পরেও নজর কেড়েছেন তিনি। হাতে পেইন্টেড ট্র্যাডিশনাল হ্যাট থাকায় সেই লুকে যোগ হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্যের ছোঁয়া।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্যাশিং সেরেমনির জন্য সামানজারের সাজে ছিল একেবারে দেশীয় আবহ। হাউস অব ইনায়ার ব্যাকলেস, সোনালি কারুকাজ করা কালো ব্লাউজের সঙ্গে তিনি পরেছিলেন লাল রেডি-টু-ওয়্যার ফ্রিল শাড়ি।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

শাড়ির সঙ্গে জেভার বাই আরোহীর গয়না সাজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক ব্লাউজের সমন্বয়ে তৈরি হয়েছিল সমকালীন বাঙালি নারীর লুক।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাম্প্রতিক লুকেও সামানজারের ফ্যাশনে ছিল বাংলাদেশের নিজস্ব গল্প। সিজ-এর কালো মিনিড্রেসে ফুটে উঠেছে শাপলা, কাঁঠাল, ইলিশ ও হাতপাখার মোটিফ। অর্থাৎ একটি পোশাকেই যেন তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রকৃতি, খাবার, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের পরিচিত প্রতীকগুলো।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

এর ওপর পরেছিলেন সিজ-এর নকশিকাঁথার কালো শর্ট বোলেরো জ্যাকেট। জেভার বাই আরোহীর গয়না ও মানানসই হিল দিয়ে সম্পূর্ণ করেছেন সাজ।

সামানজারের ভিয়েতনাম সফরের লুকগুলোতে তাই শুধু ফ্যাশনের বৈচিত্র্য নয়, বারবার উঠে আসছে বাংলাদেশের পরিচয়। কখনো নকশিকাঁথা, কখনো শাড়ি, আবার কখনো পোশাকের মোটিফে দেশের চেনা প্রতীক-আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি সাজেই নিজের দেশকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা স্পষ্ট।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow