মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতিটি বিভাগে একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।   দলের আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, সেটিই এখন মূল প্রশ্ন। নকআউট পর্ব থেকেই হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল। তবে বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটের কারণে তিনি এখনো পুরোপুরি ফিট নন।  ফলে মিশরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে লাউতারোই থাকতে পারেন, তবে আলভারেজ ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  আর্জেন্টিনা দলের রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কেপ ভার্দের বিপক্ষে তার পেশিতে টান লাগে মেদিনার। ফলে তিনি পুরোপুরি সুস্থ না হলে তাগলিয়াফিকো একাদশে ফিরতে পারেন। মাঝমাঠেও ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি খেললে মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে উঠে আক্রমণে করতে পারবেন।  অন্য বিকল্প হিসেবে

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ প্রতিটি বিভাগে একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।  

দলের আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, সেটিই এখন মূল প্রশ্ন। নকআউট পর্ব থেকেই হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল। তবে বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটের কারণে তিনি এখনো পুরোপুরি ফিট নন। 

ফলে মিশরের বিপক্ষে মেসির সঙ্গী হিসেবে লাউতারোই থাকতে পারেন, তবে আলভারেজ ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আর্জেন্টিনা দলের রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কেপ ভার্দের বিপক্ষে তার পেশিতে টান লাগে মেদিনার। ফলে তিনি পুরোপুরি সুস্থ না হলে তাগলিয়াফিকো একাদশে ফিরতে পারেন।

মাঝমাঠেও ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তিনি খেললে মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন, এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও সামনে উঠে আক্রমণে করতে পারবেন। 

অন্য বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকেও বিবেচনা করা হচ্ছে। তিনি খেললে আক্রমণভাগ আরও গতিময় হতে পারে। তবে এই পরিবর্তন হলে থিয়াগো আলমাদাকে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে।

সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেও কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকেই মূল ভিত্তি ধরে মিশরের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow