মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিব শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশের কটি (ভেস্ট), হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাকিব উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের গণবালা (৪২)-এর বাড়ির আশপাশে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন রাকিব। তিনি উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে। তার আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিব শেখকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে একটি পুলিশের কটি (ভেস্ট), একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল এবং একটি চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি পুলিশের সরঞ্জামসদৃশ সামগ্রী সঙ্গে নিয়ে ঘ

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিব শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশের কটি (ভেস্ট), হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাকিব উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের গণবালা (৪২)-এর বাড়ির আশপাশে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন রাকিব। তিনি উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে। তার আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিব শেখকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে একটি পুলিশের কটি (ভেস্ট), একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল এবং একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি পুলিশের সরঞ্জামসদৃশ সামগ্রী সঙ্গে নিয়ে ঘোরাফেরা করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow