মুক্তির আগেই বাজিমাত, টিকিট বিক্রিতে চমক দেখাচ্ছে আলিয়ার ‘আলফা’

মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’। অ্যাকশনধর্মী এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই মিলছে দারুণ সাড়া। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আগাম বুকিংয়ের এই গতি সিনেমাটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে। আগামীকাল ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমাতে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির অ্যাকশন, নির্মাণশৈলী ও দুই অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ‘আলফা’র জন্য প্রায় ২ হাজার ৩৯০টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ হাজার ২৯৩টি টিকিট। এতে আয় হয়েছে প্রায় ৪১ লাখ ৫ হাজার রুপি। এদিকে ব্লক করা আসনের হিসাব যোগ করলে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ এরই মধ্যে প্রায় ১ কোটি ৫২ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটির নির্মাতা ও পরিবেশকদের মধ্যে বাড়ছে আশাবাদ। আরও পড়ুন আইনি জটিলতায় ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়

মুক্তির আগেই বাজিমাত, টিকিট বিক্রিতে চমক দেখাচ্ছে আলিয়ার ‘আলফা’

মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’। অ্যাকশনধর্মী এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই মিলছে দারুণ সাড়া। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আগাম বুকিংয়ের এই গতি সিনেমাটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

আগামীকাল ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমাতে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির অ্যাকশন, নির্মাণশৈলী ও দুই অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ‘আলফা’র জন্য প্রায় ২ হাজার ৩৯০টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ হাজার ২৯৩টি টিকিট। এতে আয় হয়েছে প্রায় ৪১ লাখ ৫ হাজার রুপি।

এদিকে ব্লক করা আসনের হিসাব যোগ করলে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ এরই মধ্যে প্রায় ১ কোটি ৫২ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটির নির্মাতা ও পরিবেশকদের মধ্যে বাড়ছে আশাবাদ।

রাজ্যভিত্তিক বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ব্লক করা আসনসহ প্রায় ৩৪ লাখ ৭৬ হাজার রুপির টিকিট বুকিং হয়েছে। এরপর রয়েছে দিল্লি, যেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩৫ হাজার রুপি। এছাড়া গুজরাট থেকেও এসেছে প্রায় ১০ লাখ ৬৬ হাজার রুপির অগ্রিম বুকিং।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আলফা’ ৭ থেকে ৮ কোটি রুপি আয় করতে পারে। তবে দর্শকদের মুখে মুখে ইতিবাচক প্রচার এবং মুক্তির দিন স্পট টিকিট বিক্রির ওপর সিনেমাটির প্রথম দিনের চূড়ান্ত আয় অনেকটাই নির্ভর করবে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা। ফলে শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই ইতিবাচক ধারা বক্স অফিসে বড় সাফল্যে রূপ নেয় কি না।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow