মুক্তির আগেই বিপর্যয়, বিজয়ের সিনেমার দৃশ্য ফাঁসে তোলপাড়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গণ’ মুক্তির আগেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়েছে ভক্তমহলে। জানা গেছে, প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ এরই মধ্যেই সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সিনেমার শুরুর অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের ঝলক এবং একটি কারাগারের দৃশ্য দেখা গেছে। ওই দৃশ্যে বন্দীর পোশাকে কোদাল হাতে দেখা যায় এই তারকাকে। ভিডিওর একাংশে তার স্বাক্ষরধর্মী অ্যাকশন দৃশ্যও নজরে এসেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একইসঙ্গে সামাজিক মাধ্যমে এমন গুঞ্জনও ছড়িয়েছে যে পুরো সিনেমাটিই নাকি অনলাইনে ফাঁস হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফাঁস হওয়া এই ক্লিপ দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও ঠিক কোথা থেকে এটি প্রকাশ্যে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ‘জন নায়গণ’ সিনেমাটি বিজয়ের ক্যারিয়ারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটি

মুক্তির আগেই বিপর্যয়, বিজয়ের সিনেমার দৃশ্য ফাঁসে তোলপাড়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গণ’ মুক্তির আগেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়েছে ভক্তমহলে।

জানা গেছে, প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ এরই মধ্যেই সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সিনেমার শুরুর অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের ঝলক এবং একটি কারাগারের দৃশ্য দেখা গেছে। ওই দৃশ্যে বন্দীর পোশাকে কোদাল হাতে দেখা যায় এই তারকাকে।

ভিডিওর একাংশে তার স্বাক্ষরধর্মী অ্যাকশন দৃশ্যও নজরে এসেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একইসঙ্গে সামাজিক মাধ্যমে এমন গুঞ্জনও ছড়িয়েছে যে পুরো সিনেমাটিই নাকি অনলাইনে ফাঁস হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফাঁস হওয়া এই ক্লিপ দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও ঠিক কোথা থেকে এটি প্রকাশ্যে এসেছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

‘জন নায়গণ’ সিনেমাটি বিজয়ের ক্যারিয়ারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিকেই তার বিদায়ী সিনেমা হিসেবে ধরা হচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

কিন্তু মুক্তির আগেই এমন ঘটনার জেরে হতাশা প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুন:
রাহুল স্মরণে বিনামূল্যে দেখানো হবে তার শেষ সিনেমা 
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে তিনদিনের উৎসব, যা দেখা যাবে 

উল্লেখ্য, ‘জন নায়গণ’ সিনেমাটি চলতি বছরের ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়। এখন নতুন মুক্তির তারিখের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow