মুখ খুললেন থালাপতি বিজয়
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নিজের ভার্সেটাইল অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করলেও, বর্তমানে তিনি সিনেমা ছেড়ে রাজনীতিতে মনোনিবেশ করেছেন। তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা এই অভিনেতা। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। তবে সম্প্রতি এই তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এতদিন অভিনেতাকে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছিল, অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বিজয় নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি নারী দিবসের আগে একটি অনুষ্ঠানে গিয়ে বিজয় বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যে সব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।‘ তবে বিজয়ের এমন মন্তব্যে নেটিজেনদের একাংশ যেন ফের রেগে গিয়েছে তার উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেছেন। আবার অনেকে বিজয়ের প্রতি সমব্যথী হয়ে তার পক্ষ নিয়েছেন। এদিকে অভিনেতার স্
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। নিজের ভার্সেটাইল অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করলেও, বর্তমানে তিনি সিনেমা ছেড়ে রাজনীতিতে মনোনিবেশ করেছেন। তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা এই অভিনেতা। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। তবে সম্প্রতি এই তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এতদিন অভিনেতাকে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছিল, অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বিজয় নিজেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি নারী দিবসের আগে একটি অনুষ্ঠানে গিয়ে বিজয় বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যে সব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।‘
তবে বিজয়ের এমন মন্তব্যে নেটিজেনদের একাংশ যেন ফের রেগে গিয়েছে তার উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেছেন। আবার অনেকে বিজয়ের প্রতি সমব্যথী হয়ে তার পক্ষ নিয়েছেন।
এদিকে অভিনেতার স্ত্রী সঙ্গীতা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকতে পারার অধিকারের দাবিতে। তবে এর মধ্যে বিজয় অবশ্য তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও চেন্নাইয়ের এক নিমন্ত্রণে জুটি বেঁধেই সেখানে যান। আর এ ঘটনায় নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
What's Your Reaction?