মুখ বন্ধ রাখলে জিতিয়ে দেওয়ার প্রস্তাব, তবু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁকে হত্যা করা হলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে তিনি জানান, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধী চক্র ও ব্যবসায়িক মহল তাঁর সঙ্গে আপসের প্রস্তাব দেয়। এমনকি প্রশাসনের কিছু ব্যক্তিও তাঁকে সমর্থনের আশ্বাস দিয়ে চুপ থাকার পরামর্শ দেন। তবে তিনি দাবি করেন, কোনো প্রস্তাবেই তিনি রাজি হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাটওয়ারী। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নানা বক্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন। সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রমজান মাসে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের সংশোধনের আহ্বান জ
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁকে হত্যা করা হলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে তিনি জানান, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধী চক্র ও ব্যবসায়িক মহল তাঁর সঙ্গে আপসের প্রস্তাব দেয়। এমনকি প্রশাসনের কিছু ব্যক্তিও তাঁকে সমর্থনের আশ্বাস দিয়ে চুপ থাকার পরামর্শ দেন। তবে তিনি দাবি করেন, কোনো প্রস্তাবেই তিনি রাজি হননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাটওয়ারী। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস–এর কাছে পরাজিত হন। নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নানা বক্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন।
সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। রমজান মাসে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের সংশোধনের আহ্বান জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এনসিপির এই নেতা বলেন, ভবিষ্যতে যদি কেউ ঢাকা-৮ আসনে ভোট চুরি করতে আসে, সে যদি কারও ওয়াইফ (স্ত্রী) কিংবা ভাতিজাও হয়, আমরা তার হাত-পা ভেঙে দেবো। এটা ওসমান হাদির আসন, আমরা তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করব।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন কি না জানতে চাইলে পাটওয়ারী বলেন, নির্বাচন আমাদের মূল টার্গেট না। আমাদের টার্গেট সিস্টেম পরিবর্তন। আমরা সেটির জন্য কাজ করে যাব।
What's Your Reaction?