মুগদা থানা পুলিশের অভিযান, গ্রেফতার ১৫

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- মো. মাসুদ রানা (৩১), রনি (২৬), রফিকুল ইসলাম, মো. আরমান (২১), মো. বিল্লাল হোসেন (২৮), মো. ইলিয়াস রহমান (৪০), মো. নূর আলম (৩৪), মো. মিজানুর রহমান (২৮), ফয়সাল (১৯), মো. শরিফ (৩০), মো. রুবেল (৩০), পান্না (২৫), মো. জহিরুল ইসলাম (২৫), মো. সুমন (২৫) ও অমিত হাসান ইমরান (৩৩)। মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) মুগদা থানা পুলিশ এই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/এএমএ

মুগদা থানা পুলিশের অভিযান, গ্রেফতার ১৫

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. মাসুদ রানা (৩১), রনি (২৬), রফিকুল ইসলাম, মো. আরমান (২১), মো. বিল্লাল হোসেন (২৮), মো. ইলিয়াস রহমান (৪০), মো. নূর আলম (৩৪), মো. মিজানুর রহমান (২৮), ফয়সাল (১৯), মো. শরিফ (৩০), মো. রুবেল (৩০), পান্না (২৫), মো. জহিরুল ইসলাম (২৫), মো. সুমন (২৫) ও অমিত হাসান ইমরান (৩৩)।

মুগদা থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) মুগদা থানা পুলিশ এই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow