মুজদালিফা থেকে মিনায় বাড়ছে ঢল, শয়তানকে 'পাথর' মারছেন হাজিরা (ভিডিও)

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি জামারাত’ আজ শুরু হয়েছে। ফজরের নামাজের পর মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখো হাজি। সেখানে গিয়ে তারা বড় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করছেন। তীব্র গরম ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে হজের আনুষ্ঠানিকতা পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা। ১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন। শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করবেন হাজিরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। এবারের হজ মৌসুমে, পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের

মুজদালিফা থেকে মিনায় বাড়ছে ঢল, শয়তানকে 'পাথর' মারছেন হাজিরা (ভিডিও)
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি জামারাত’ আজ শুরু হয়েছে। ফজরের নামাজের পর মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখো হাজি। সেখানে গিয়ে তারা বড় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করছেন। তীব্র গরম ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে হজের আনুষ্ঠানিকতা পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা। ১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন। শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করবেন হাজিরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। এবারের হজ মৌসুমে, পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow