মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দিয়ে মুখ বিকৃত
ঢাকার সাভারে কালাম মিনা নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করারও চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালাম মিনা (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বসবাস করতেন এবং ল্যাবজোন হাসপাতালের পাশের গলিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করার পর থেকে কালাম মিনাকে আর দেখা যায়নি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জ
ঢাকার সাভারে কালাম মিনা নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করারও চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কালাম মিনা (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বসবাস করতেন এবং ল্যাবজোন হাসপাতালের পাশের গলিতে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দোকান বন্ধ করার পর থেকে কালাম মিনাকে আর দেখা যায়নি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহে আগুন দিয়ে মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
What's Your Reaction?