মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মুন্সিগঞ্জের একটি ভোটকেন্দ্রের পাশে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোটকেন্দ্রের আশেপাশের বিভিন্ন এলাকায়। এতে আতঙ্ক দেখা দেয় স্থানীয় ভোটারদের মাঝে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে একটি ফাঁকা মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্বাভাবিক হয় ভোটারদের উপস্থিতি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল সাড়ে দশটার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মুন্সিগঞ্জের একটি ভোটকেন্দ্রের পাশে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোটকেন্দ্রের আশেপাশের বিভিন্ন এলাকায়। এতে আতঙ্ক দেখা দেয় স্থানীয় ভোটারদের মাঝে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে একটি ফাঁকা মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্বাভাবিক হয় ভোটারদের উপস্থিতি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল সাড়ে দশটার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে কেন্দ্রটিতে। তবে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুভ ঘোষ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow