মুন্সীগঞ্জে বিএনপি থেকে প্রথম সংরক্ষিত নারী এমপি আলো
দেশ স্বাধীনের পর এই প্রথম মুন্সীগঞ্জ জেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হলেন মমতাজ আলো। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর সাফল্যে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। মমতাজ আলোর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে। বর্তমানে তিনি পার্শ্ববর্তী টঙ্গিবাড়ী উপজেলার নশঙ্কর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, গত ১৭ বছর ধরে দেশ-বিদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন পেয়েছেন মমতাজ আলো। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং জেলা মহিলা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ফ্রান্সে পাড়ি জমান। সেখানে অবস্থানকালেও দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে বিরোধী আন্দোলনে গর্ভকালীন সময়ে এবং পরবর্তীতে দুগ্ধপোষ্য শিশু কোলে নিয়ে ফ্রান্স ও লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন। মমতাজ আলো বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির
দেশ স্বাধীনের পর এই প্রথম মুন্সীগঞ্জ জেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হলেন মমতাজ আলো। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর সাফল্যে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
মমতাজ আলোর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী গ্রামে। বর্তমানে তিনি পার্শ্ববর্তী টঙ্গিবাড়ী উপজেলার নশঙ্কর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
মুন্সীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, গত ১৭ বছর ধরে দেশ-বিদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন পেয়েছেন মমতাজ আলো। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং জেলা মহিলা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে তিনি ফ্রান্সে পাড়ি জমান। সেখানে অবস্থানকালেও দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে বিরোধী আন্দোলনে গর্ভকালীন সময়ে এবং পরবর্তীতে দুগ্ধপোষ্য শিশু কোলে নিয়ে ফ্রান্স ও লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন।
মমতাজ আলো বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফ্রান্স বিএনপির সহসভাপতি হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।
মুন্সীগঞ্জ থেকে প্রথমবারের মতো কোনো নারী নেত্রী বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য মনোনীত হওয়ায় তৃণমূলের রাজনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?